আমাদের কথা - মৃৎকথা

আমাদের কথা

নমস্কার, মৃৎকথা-র অঙ্গনে আপনাকে সাদর আমন্ত্রণ।

মাটি কেবল জড় বস্তু নয়, মাটির গভীরে মিশে আছে আমাদের শিকড়, আমাদের সংস্কৃতি আর আবহমান বাংলার প্রাণস্পন্দন। সেই সুপ্রাচীন ঐতিহ্যের ধারাকে আধুনিক জীবনশৈলীর সাথে মেলবন্ধন ঘটাতেই জন্ম নিয়েছে 'মৃৎকথা'। আমরা বিশ্বাস করি, শিল্প যখন হাতের স্পর্শে প্রাণ পায়, তখন তা কেবল পণ্য থাকে না, হয়ে ওঠে এক একটি গল্প।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

আমাদের পথচলা শুরু হয়েছে বাংলার বিলুপ্তপ্রায় মৃৎশিল্পকে পুনরুজ্জীবিত করার এক দৃঢ় সংকল্প নিয়ে। কাদা-মাটির প্রতিটি ভাঁজে লুকিয়ে থাকা শিল্পীর ঘাম আর মেধার মূল্য পৌঁছে দেওয়া এবং প্লাস্টিক বর্জিত একটি নান্দনিক পৃথিবী গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।

  • বিশুদ্ধতা: আমরা মাটির স্বাভাবিক গুণাগুণ বজায় রেখে প্রতিটি সামগ্রী তৈরি করি।
  • সৃজনশীলতা: ঐতিহ্যবাহী নকশার সাথে আধুনিক রুচির এক অপূর্ব সমন্বয় আমাদের প্রতিটি শিল্পকর্মে বিদ্যমান।
  • পরিবেশবান্ধব: প্রকৃতির দান প্রকৃতিকে ফিরিয়ে দেওয়ার মন্ত্রে আমরা সম্পূর্ণ পরিবেশবান্ধব পদ্ধতিতে কাজ করি।

আমাদের সংগ্রহে যা পাবেন

মৃৎ ও কারুশিল্প

মাটির পাত্র হইতে শুরু করিয়া মূর্তিশিল্পের অপূর্ব সম্ভার—যাহা কেবল গৃহের শোভা বর্ধনই করে না, বরং আধ্যাত্মিক ও শৈল্পিক চেতনার বহিঃপ্রকাশ ঘটায়।

মাটির অলংকার

মৃত্তিকার স্নিগ্ধতায় তৈরি দুল, নেকলেস ও চুড়ি—যাহা আপনার সাজে আনিবে এক অনন্য আভিজাত্য। এই অলংকারসমূহ কেবল সজ্জা নহে, ইহারা অঙ্গে ধারণ করা এক একটি শিল্পকলা।

ছবির মায়া

রেখায় ও রঙে আঁকা চিত্রপট, যাহা আপনার গৃহকোণকে করিবে স্নিগ্ধ ও নমনীয়। ক্যানভাসে ফুটে ওঠা সেই বর্ণিল আখ্যান আপনার অন্দরমহলে সঞ্চার করিবে এক প্রশান্তির হিল্লোল।

সেলাই ও হস্তশিল্প

সুনিপুণ হাতের কারুকাজে তৈরি আসন ও ওয়াল-ম্যাট, যাহাতে মিশিয়া আছে বাংলার চিরায়ত নকশা। সূঁই-সুতার প্রতিটি ফোঁড়ে আমরা জীবন্ত রাখিতে চাই আমাদের হারানো দিনের ঐতিহ্যকে।

সংস্কৃতির মেলবন্ধন: কেবল মৃত্তিকা নহে, সংগীত ও নৃত্যকলার সেই ধ্রুপদী ধারাকেও আমরা আগলাইয়া রাখিতে চাই আমাদের এই ডিজিটাল আঙিনায়। শিল্পের সকল শাখা যেন একসূত্রে গাঁথা পড়ে এই মৃৎকথার প্রাঙ্গণে।

"মাটির এ খেলাঘর চিরকাল রবে না গো..."
– কবিগুরুর এই সত্যকে মেনে নিয়েও আমরা চাই মাটির এই শিল্পরূপ আপনার ঘরের কোণে এক টুকরো চিরন্তন প্রশান্তি বয়ে আনুক।

কেন আমাদের বেছে নেবেন?

  • ১. হস্তশিল্পের উৎকর্ষ: আমাদের প্রতিটি পণ্য যন্ত্রে নয়, বরং দক্ষ কারিগরের নিপুণ হাতের স্পর্শে তৈরি।
  • ২. মান নিয়ন্ত্রণ: প্রতিটি সামগ্রী আপনার হাতে পৌঁছানোর আগে আমরা তার মজবুত গঠন এবং ফিনিশিং কঠোরভাবে যাচাই করি।
  • ৩. শিল্পীর সম্মান: আপনার প্রতিটি ক্রয় সরাসরি প্রান্তিক শিল্পীদের মুখে হাসি ফোটায় এবং এই প্রাচীন পেশাকে টিকিয়ে রাখতে সাহায্য করে।

যোগাযোগ করুন

মৃৎকথা কেবল একটি ই-কমার্স সাইট নয়, এটি একটি পরিবার।

ঠিকানা: উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

ইমেইল: mritkotha@gmail.com

মোবাইল: +৮৮০ ১৬১৫-৬৬৯৬৯৬